ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাকিস্তানে রক্তক্ষয়ী লড়াইয়ে শিয়া ও সুন্নি সম্প্রদায়, নিহতের সংখ্যা বেড়ে ১১০

পাকিস্তানের কুররাম জেলায় চলমান সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১৫২ জন। গত আটদিনের বেশি সময় ধরে সেখানে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে এ সহিংসতা চলছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পেশোয়ার-পারাচিনার প্রধান মহাসড়ক টানা অষ্টম দিনের জন্য বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কার্যক্রম। তাছাড়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা স্থগিত করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা।


মূলত শিয়া মুসলিমদের একটি গাড়ী বহরে এক বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত ৪০ জন নিহত হওয়ার পর শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা। আরও জানা গেছে, সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে।

ads
ads
ads

Our Facebook Page

↑